ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সমুদ্র উত্তাল, সতর্কবার্তা জারি: ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে কবে?
নিজস্ব প্রতিবেদক :বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আগামী ২৬ নভেম্বর সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তিমত্তা ও উপকূলে কোন স্থানের দিকে অগ্রসর হতে পারে—এ বিষয়ে অধিক নিশ্চিত ধারণা পাওয়া যাবে।
রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দ্বিতীয় আপডেটে তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী ২৬ বা ২৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই লঘুচাপটি ধাপে ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেলের ভাষ্য অনুযায়ী ঘূর্ণিঝড় সৃষ্টি প্রায় নিশ্চিত হলেও এর চূড়ান্ত শক্তি ও স্থলভাগে আঘাত হানার স্থান নিয়ে মডেলগুলো ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে।মোস্তফা কামাল পলাশ জানান, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো অংশে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে ২৬ নভেম্বর পরিস্থিতি আরও পরিষ্কার হবে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই জমিতে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেন তিনি। শীতকালীন সবজি চাষিদেরও বৃষ্টি মাথায় রেখে বীজ বোনা ও সেচ ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত দেশে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
১ ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১ ডিসেম্বরের মধ্যে সব ট্রলারকে উপকূলে ফিরে আসার প্রস্তুতি নিতে এবং ৩০ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের ১–৫ তারিখ পর্যন্ত টেকনাফ–সেন্ট মার্টিন সমুদ্রপথ অত্যন্ত উত্তাল থাকতে পারে। এ সময়ে সেন্ট মার্টিন দ্বীপগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)