ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প: সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠাল শিক্ষা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। রোববার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত ভূমিকম্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন সংযুক্ত ছকের মাধ্যমে সোমবার (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh Font) ইমেইলে ([email protected]) পাঠাতে হবে।
এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যও আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড কপি ও সফটকপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। ছকে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিবরণসহ তথ্য প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২১ নভেম্বর দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি নরসিংদী জেলা। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায়, দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে, বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত তথ্য সংযুক্ত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি (Nikos ফন্ট এক্সেল শিটে) পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে ([email protected]) পাঠানো হোক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত