ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
একই সময়ে সৌদি-ইরাকে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবের পশ্চিমাঞ্চল হরাত আল-শাকা এলাকায় শনিবার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ৫.০৯। খবর দিয়েছে সৌদি গ্যাজেট।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন শনাক্ত করেছে। ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
একই সময়ে ইরাকেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে।
উল্লেখযোগ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত