ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৪ নভেম্বর)
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় প্রতিদিনই নানা অনুষ্ঠান ও কর্মসূচিতে ব্যস্ত থাকে সরকারি সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার শহরের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচি নির্ধারিত হয়েছে। দিনের শুরুতেই সেগুলো এক নজরে।
দুর্যোগ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত জাতীয় শান্তি সহায়ক সম্মেলন-এ। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ নবনির্মিত ভবন-১ এর কক্ষ-৪০০-তে।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময়ে কাওরান বাজার তিতাস অডিটোরিয়ামে তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)