ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
“মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে”
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। জাতীয় নির্বাচনের দিন ভোটে অংশগ্রহণকারীরাই সবচেয়ে ভালোভাবে জানাতে পারবেন তারা কী চাইছে। বিএনপি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করছে না।
রোববার ঢাকায় শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচনের ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আমীর খসরু বলেন, “নির্বাচনের প্রস্তুতি, ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এই বিষয়গুলোই বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। কমনওয়েলথ প্রতিনিধিরা শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন, আমরা ও একই আশায় আছি।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করেও আমরা এগিয়ে যাচ্ছি, কারণ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকে। দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ চায় এবং জাতীয় নির্বাচনের দিন ভোটাররা নিজেদের ইচ্ছা প্রকাশ করতে সক্ষম হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত