ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজে ২৯ নভেম্বর পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুমোদন করে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।
অধ্যক্ষ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পেশাগত এমবিবিএস পরীক্ষাগুলো একই তারিখ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে এই বিরতি রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিরতির মেয়াদ শেষে আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজের নিয়মিত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা