ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জানা গেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ক্লাস শুরুর তারিখ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ নতুন করে ঠিক করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় সিদ্ধান্ত হয়েছে, ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর। রবিবার প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবশ্যই ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ৩০ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গত ১২ নভেম্বর জানিয়েছিল, সাত কলেজের নতুন শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বর শুরু করার পরিকল্পনা ছিল। তবে ভর্তি প্রক্রিয়া চলমান থাকার কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হলো।
গত ১১ নভেম্বর ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদান-সংক্রান্ত করণীয় নির্ধারণে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর