ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগের হাতে গণতন্ত্র নিরাপদ ছিল না: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগের হাতে কখনও গণতন্ত্র নিরাপদ ছিল না। তিনি শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ এ কথা পরিবর্তন করে, তারা করেছে আমার ভোট আমি দিব দিনের ভোট রাতের মধ্যে।’ তিনি আরও যোগ করেন, ‘গণতন্ত্র কখনও তাদের হাতে নিরাপদ ছিল না। এজন্য তারা বাধ্য হয়েছে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের কাছে লজ্জায় মাথা নত করে দেশ থেকে পালাতে।’
এসময় তিনি চাঁদপুর-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে বিএনপির দলীয় প্রতীক তুলে দেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। যে নেতা অধীর আগ্রহে বসেছিলেন দেশমুক্ত হওয়ার পর দেশে ফিরবেন, তিনি আজ পর্যন্ত দেশে আসতে পারেননি। আমার নেতার সাথে চালাকি করে লাভ নেই। যখন কেউ কেউ বলছেন নির্বাচন বর্জন করবেন, তখন দলীয় মনোনয়ন ঘোষণা করে তিনি দেশকে নির্বাচনমুখী করে দিয়েছেন।’
মিলন এই সমাবেশে চাঁদপুর-১ আসনে ধানের শীষ মার্কা নির্বাচিত করে তারেক জিয়াকে উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
এসময় সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। জনসভা শুরুর আগে কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে দলে দলে উপস্থিত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে