ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
পিলখানা হ'ত্যাকাণ্ডে হাসিনাসহ শীর্ষ নেতাদের জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: দেড় দশক আগে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রভাবশালীদের মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে। বিস্ফোরক আইনের মামলায় সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের একাধিক হেভিওয়েট নেতার নাম। দীর্ঘ সময় ধামাচাপা থাকলেও এবার তাদের বিচারের আওতায় আনতে নতুন মামলার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।
বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণের সময় পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত এসব সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দ্রুতই আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে। এই বিস্ফোরক মামলায় বর্তমানে প্রায় সাড়ে আটশ’ জন অভিযুক্ত রয়েছেন।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ হাজার ২০০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক জবানবন্দিগুলোতে পিলখানা ট্রাজেডির নেপথ্য ষড়যন্ত্রে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের জড়িত থাকার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলার দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে প্রসিকিউশন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই কালো দিনে পিলখানায় বিডিআর সদস্যদের বর্বরোচিত হামলায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। ২০১৩ সালে নিম্ন আদালত এই হত্যাকাণ্ডে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট পরবর্তীতে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। এছাড়া কয়েকশ’ আসামি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন এবং ২৮৩ জন খালাস পেয়েছেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পিলখানা হত্যা মামলার দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ইতোমধ্যে এই মামলার কয়েকশ’ অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন। তবে বিস্ফোরক অংশের মামলাটি এখনো নিষ্পত্তি না হওয়ায় তা এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। শোকাতুর পরিবারগুলো আশা করছে, নতুন এই তথ্যগুলোর ভিত্তিতে প্রকৃত অপরাধীদের সাজা নিশ্চিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত