ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা ইনডেক্সধারী শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: ইনডেক্সধারী শিক্ষকরা এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলির কার্যক্রম শুরু না হওয়ায় আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী বুধবার থেকে তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু করবেন। আন্দোলন ধাপে ধাপে আরও কঠোর রূপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চেরও পরিকল্পনা রয়েছে।
‘ইউনিটি অব টিচার্স’-এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু বলেন, “শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলির সুযোগের জন্য চেষ্টা করছেন। কিন্তু মন্ত্রণালয় ও এনটিআরসিএ সেই সুযোগ দিচ্ছে না। ইনডেক্সধারী শিক্ষকরা নিজের বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতি আরও চলতে দেওয়া যায় না। তাই শিক্ষকরা রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবেন।”
শিক্ষক নেতারা আরও জানান, আগামী ২৬ নভেম্বর এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলবে। তারা আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিজ জেলা ও উপজেলায় বদলির ব্যবস্থা করতে এনটিআরসিএকে বাধ্য করতে চাইছেন। অবস্থান কর্মসূচি থেকে দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেয়েছিলেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ