ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তীব্র শীতের প্রভাবে তাপমাত্রা কমে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনদিন কনকনে ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যাওয়ায় শীত জেঁকে বসেছে। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বইতে শুরু করে, যার সঙ্গে ঘন কুয়াশা যোগ হয়। ফলে দিনের বেলায়ও যানবাহন চলাচলের সময় লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরিফ হোসেন নাম একজন বলেন, কয়েকদিন ধরে শীত বৃদ্ধি পাওয়ায় সকাল ও সন্ধ্যায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। ভাড়া পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে মানুষের জীবনযাত্রা কষ্টকর হবে।
তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাথর শ্রমিক মানিক হোসেন জানান, কনকনে ঠান্ডায় বরফগলা ঠান্ডা পানিতে কাজ করা কঠিন। পরিবারের খাতিরে এই কষ্টের কাজ করতে হয়।
শীতের তীব্রতায় জেলার লেপ-তোশকের ও গরম কাপড়ের দোকানে ক্রেতা বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুমও দেখা যাচ্ছে। সড়কের পাশের দোকানগুলোতে মানুষ ভিড় করে পিঠার স্বাদ উপভোগ করছেন।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হারও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি সংক্রমিত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় সংলগ্ন হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত বেশি থাকে। নভেম্বর মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)