ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজও শুষ্ক আবহাওয়া, ঢাকায় বাড়ছে শীতের আমেজ
নিজস্ব প্রতিবেদক:শীতের প্রভাব ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে রাজধানীসহ সারা দেশে। ঢাকায়ও গত কয়েক দিনে তাপমাত্রা কমে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা নেমে আসে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। তবে আবহাওয়া অধিদপ্তরের মতে, দিনের বাকি সময় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
সকাল ৬টার পর্যবেক্ষণে দেখা যায়—ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮২ শতাংশ। আগের দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্তের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে; আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।
এদিকে, আগের রাতে প্রকাশিত দেশের সার্বিক আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রতিদিন সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান