ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বসন্তের শুরুতেই ঢাকাসহ সাত বিভাগে বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: বসন্তের শুরুতেই আবহাওয়ার চিত্র বদলাতে যাচ্ছে। লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে ঢাকাসহ দেশের অধিকাংশ বিভাগে কয়েকদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত আবহাওয়া আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকলেও সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। সেদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ফলে দেশের প্রায় সব প্রধান বিভাগেই বৃষ্টির দেখা মিলতে পারে।
বুধবার ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাত শুরু হলে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের মিশ্রণে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা, নীলফামারী-তে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে এখনো শীতের হালকা অনুভূতি রয়ে গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর