ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ঘনঘন বদলাবে আবহাওয়া, রমজানে কেমন থাকবে আবহাওয়া?
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বিভিন্ন সময়ে বৃষ্টি ও তাপপ্রবাহ– দুই ধরনের আবহাওয়ারই সম্ভাবনা রয়েছে বলে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, রমজানের প্রথম দিন দেশের আবহাওয়া ছিল বেশ আরামদায়ক। কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সহনীয় ছিল এবং রাতের তাপমাত্রা ছিল হালকা ঠান্ডা ও স্বস্তিদায়ক। তবে মাসের বাকি সময়জুড়ে আবহাওয়ার ধরনে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রোজার প্রথম ১০ দিন আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকতে পারে। আকাশ আংশিক থেকে কখনো মেঘলা থাকলেও বেশিরভাগ এলাকায় প্রতিদিন রোদের দেখা মিলতে পারে। ২ থেকে ৪ রমজান (২০-২২ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ৫ ও ৬ রমজান (২৩-২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রমজানের মধ্যবর্তী সময়, অর্থাৎ ১০ দিন (১-১০ মার্চ), আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকলেও দিনের বেলায় কড়া রোদ হতে পারে। অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ফলে রাত তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও দিনের বেলায় উষ্ণতা বাড়তে পারে। বিশেষ করে এ পর্বের শেষ দিকে গরমের অনুভূতি বাড়ার আশঙ্কা রয়েছে।
আর শেষের ১০ দিন (১১-২০ মার্চ) শুরু হতে পারে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দিয়ে। বেশিরভাগ এলাকায় তীব্র রোদের প্রভাব থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে শেষ দিকে আকাশ আংশিক থেকে মূলত মেঘলা হতে পারে এবং বৃষ্টি বা বৃষ্টিবলয়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট