ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার বিএনপি মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি।
শুক্রবার প্রকাশিত এক শোকবার্তায় তিনি এ কথা জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে দেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু, দুই শতাধিক মানুষের আহত হওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি আমাকে ও দেশবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। এ দুর্যোগে মানবজীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে।’
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মির্জা ফখরুল আরও বলেন, এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বিএনপি সর্বাত্মকভাবে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ