ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিনামূল্যে ওবামা লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবেদন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
ওবামা ফাউন্ডেশন লিডার্স প্রোগ্রাম (২০২৬-২০২৭) একটি ছয় মাসব্যাপী আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম, যা সম্পূর্ণ বিনা মূল্যে আয়োজন করা হচ্ছে। প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, সিস্টেম-লেভেলে কাজ করার দক্ষতা এবং বৈশ্বিক সংযোগ তৈরি করার কৌশল শিখতে পারবেন। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৪ থেকে ৪৫ বছর বয়সী তরুণদের জন্য উন্মুক্ত। আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৫।
ওবামা ফাউন্ডেশনের নেতৃত্বধারার অনুপ্রেরণায় ২০১৮ সালে আফ্রিকায় শুরু হয় এই প্রোগ্রাম। পরবর্তী বছরগুলোয় এটি এশিয়া-প্যাসিফিক, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিস্তৃত হয়েছে। বর্তমানে এটি এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে দেড় হাজারের বেশি সক্রিয় পরিবর্তনকামী ইতিমধ্যেই যুক্ত রয়েছেন।
প্রোগ্রামের মূল বৈশিষ্ট্য
এই হাইব্রিড নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম ছয় মাস চলবে। অংশগ্রহণকারীরা পাবেন—
*সাপ্তাহিক ভার্চ্যুয়াল গ্রুপ সেশন;
*ছোট দলভিত্তিক আলোচনা ও শেখার সুযোগ;
*একজন পেশাদার কোচ, যিনি লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবেন;
*বৈচিত্র্যময় সহ-অংশগ্রহণকারীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;
*ওবামা লিডারশিপ নেটওয়ার্কে যুক্ত হয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ;
যারা আবেদন করতে পারবেন
সরকারি, বেসরকারি ও সিভিল সোসাইটি খাতে কাজ করা সক্রিয় পরিবর্তনকামী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এটি এশিয়া–প্যাসিফিক, আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্র—সব অঞ্চলের আবেদনকারীর জন্য উন্মুক্ত।
যোগ্যতা-
*নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে ( যারা ইতোমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন);
*বয়স ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী);
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে;
*নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে;
*প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*প্রোগ্রাম গ্রহণের পর থেকে ১ মে ২০২৭ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণায় প্রার্থী হিসেবে অংশ নেওয়া যাবে না;
আবেদন পদ্ধতি:
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৫।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত