ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প, সময় চূড়ান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে, প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “আমরা একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ হবে।”
মামদানি ইতিমধ্যেই এই সাক্ষাতের আভাস দিয়ে ছিলেন। সোমবার সাংবাদিকদের জানান, “নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।”
ট্রাম্পের পোস্টের পর সাংবাদিকরা মামদানি ও তার টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কেউই মন্তব্য করতে রাজি হননি।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির বিজয় ঠেকানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মামদানির বিরুদ্ধে প্রচারণার জন্য ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ২৪০ কোটি ডলার খরচ করেছে।
সব প্রচেষ্টার পরও মামদানির জয় আটকানো সম্ভব হয়নি। মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণ করার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক