ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা টেস্ট বিনামূল্যে দেখার সুযোগ! জানুন কারা পেতে চলেছেন বিশেষ সুবিধা
স্পোর্টস নিউজ :আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ঢাকা টেস্ট। পাঁচ দিনের এই টেস্ট ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়ছে আগ্রহ।
বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য তৈরি হয়েছে বাড়তি সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা বিনা মূল্যে মাঠে বসে পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন।
খেলা দেখতে আসা শিক্ষার্থী বা শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখালেই শহীদ মুশতাক স্ট্যান্ডের আপার গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন। এজন্য কোনো ধরনের টিকিট লাগবে না। বিসিবি জানিয়েছে, শিক্ষা–সম্পৃক্ত দর্শকদের জন্য বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামের ৫ নম্বর গেট, এবং এ গেট দিয়েই তাদের প্রবেশ করতে হবে।
দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্টেডিয়ামে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসিবির নীতিমালা অনুযায়ী, দর্শকদের কেউই স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল বা নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। এসব সামগ্রী নিয়ে এলে প্রবেশমুখেই তা আটক করা হবে।
টেস্ট ক্রিকেট উপভোগের এই সুযোগকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিসিবি আশা করছে, আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক অংশগ্রহণ মাঠে উচ্ছ্বসিত পরিবেশ সৃষ্টি করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত