ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের পরিণতি ভয়াবহ’
নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্র কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হলে সেই রাজনৈতিক শক্তি শেষ পর্যন্ত লুটেরা, ডাকাত বা দানবে রূপ নেয়—এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এমন দলের মাধ্যমে জনগণের কোনো কল্যাণ সম্ভব নয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, যারা দেশের প্রতি ও জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তাদের পরিণতি ভয়াবহ হয়। রিজভীর দাবি, সাম্প্রতিক এক রায়ের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে—আল্লাহ পৃথিবীতেই বিচার দেখিয়ে দেন।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করার জন্য ৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে, যার মধ্যে তিন হাজার কোটি টাকা পেয়েছেন প্রশাসনের কিছু কর্মকর্তা।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিনজুড়ে চিকিৎসা ও মানবিক সেবা দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে চক্ষু রোগী ও হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ববরণ করা অসহায় মানুষদের হুইলচেয়ার দেওয়া হয়। কৃষকদের মাঝে সার ও বীজ এবং শ্রমিকদের মধ্যে পোশাক ও হাতমোজাও বিতরণ করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত