ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
আনসারদের নিরাপত্তায় ১৭ হাজার শটগান কেনা হবে : ড. সালেহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :নির্বাচনের আগে আনসারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পরে তিনি জানান, আনসারদের ব্যবহার করা অস্ত্রগুলি অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভোটকেন্দ্রে ৪০ হাজার বডি অন ক্যামেরা স্থাপন করা হবে না; ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সীমিত পরিমাণে বসানো হবে এবং ক্রয় প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ইলেকশন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ড. সালেহউদ্দিন আরও জানিয়েছেন, এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া টিকার সংকট মোকাবিলার জন্য ইপিআই টিকা কেনা হবে। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা