ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ও পূর্ববর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান–১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দুপুরে ঢাকার গুলশান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া তিনটি মামলায় শামীম শেখ অভিযুক্ত ছিলেন। এসব মামলার ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
পিরোজপুরের পুলিশ সুপার জানান, শামীম শেখকে আনুষ্ঠানিকভাবে তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ