ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওমরাহর ফজিলত: মৃত্যুর পরও সওয়াব লিখতে থাকেন ফেরেশতারা
নিজস্ব প্রতিবেদক: ওমরা পালনের নির্দিষ্ট সময় না থাকায় হজের পাঁচ দিনের বাইরে বছরের যেকোনো সময়ই তা আদায় করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশে হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ করার নির্দেশ দিয়েছেন “আর হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ কর।” (সুরা বাকারা, আয়াত ১৯৬)
ওমরাহর মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) হাদিসে উল্লেখ করেছেন, নিয়মিত হজ ও ওমরা আদায় দারিদ্র্য দূর করে এবং গুনাহ মুছে দেয়; ঠিক যেমন ভাটার আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে। (তিরমিজি, হাদিস ৮১০)
ওমরাহ যাত্রায় থাকাকালীন অনেক মুসলমানের মৃত্যুবরণ করার ঘটনাও ঘটে। নবী করিম (সা.) এ ধরনের মৃত্যু সম্পর্কে সুসংবাদ শুনিয়েছেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়ে মৃত্যুবরণ করে, কেয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হয় এবং যে ওমরা করতে বের হয়ে মৃত্যুবরণ করে, কেয়ামত পর্যন্ত তার জন্য ওমরার সওয়াব লিপিবদ্ধ হয়। (মুসনাদে আবু ইয়ালা: ৬৩৫৭)
অন্য এক হাদিসে ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন এক ব্যক্তি আরাফায় অবস্থানকালে উট থেকে পড়ে মৃত্যুবরণ করলে রাসুল (সা.) নির্দেশ দেন তাকে বরই পাতার পানি দিয়ে গোসল করাতে, দুই কাপড়ে কাফন দিতে এবং সুগন্ধি না লাগাতে; কারণ কিয়ামতের দিন সে তালবিয়া পাঠরত অবস্থায় উঠে আসবে। (সহিহ বুখারি, হাদিস ১২৬৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ