ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেবে জুলাই আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে 'খেলার মাঠে রূপান্তর' করার দাবিতে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জুলাই স্মৃতি পরিষদ এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয়েছেন। ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আসেন।
জুলাই স্মৃতি পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, তাঁরা ধানমন্ডি ৩২ নম্বরে একটি উন্মুক্ত খেলার মাঠ চান। তিনি উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আজ একত্রিত হয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশে আওয়ামী লীগ বা তাদের দোসরদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, "এখান থেকেই ছাত্র-জনতার ওপর হামলার নীলনকশা তৈরি করা হতো। তাই আমরা এই বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই, এখানে হবে একটি উন্মুক্ত মাঠ।"
নাহিদ হাসান আরও দাবি করেন যে, তাঁরা সরকারি কোনো সহায়তা পাননি। তাঁরা দুইটি বুলডোজার ভাড়া করেছেন, যা কেউ উপহার দেননি বা সরকারি বুলডোজারও নয়। তিনি বলেন, "জুলাই যোদ্ধাদের টাকায় ভাড়া করা।"
পুলিশের বাধা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "পুলিশ আমাদের আটকে দেয়নি। আমরা স্বেচ্ছায় অপেক্ষা করছি। স্বৈরাচার শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আছি। রায় ঘোষণা হলেই আমরা বুলডোজার নিয়ে এগিয়ে যাবো।"
জুলাই যোদ্ধা সাব্বির বলেন, "ধানমন্ডি ৩২ নম্বর ছিল ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও চক্রান্তের কেন্দ্র। যেখানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল ছিল, সেই বাড়িটি আমরা আর দেখতে চাই না। তাই আজকের এই উদ্যোগ, এই বাড়ি গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য একটি মাঠ গড়ে তোলা।"
বুলডোজার বহরে থাকা শিক্ষার্থী হাবিসুর বলেন, "ঢাকায় শিশু পার্ক আর খেলার মাঠ ভয়াবহ সংকটে আছে। ধানমন্ডি ৩২ ফ্যাসিবাদের প্রতীক। আমরা চাই, এটি ভেঙে একটি উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ হোক। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবো।"
এদিকে, পুলিশ ধানমন্ডি ৩২ নম্বরে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করেছে। তবে ছাত্র-জনতা জানিয়েছেন, যেকোনো মুহূর্তে রায় ঘোষণার পর তাঁরা বুলডোজার চালাতে প্রস্তুত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ