ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রায় আতঙ্কে অর্ধস্তব্ধ ঢাকা, ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল
নিজস্ব প্রতিবেদক :ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে সোমবার সকালে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যেতে দেখা গেছে। এসব বুলডোজারের সঙ্গে একদল তরুণও হাঁটছিলেন। পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই দলটির সঙ্গে রয়েছেন।
এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রথম মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনাকে কেন্দ্র করে এ মামলার রায়কে ঘিরে রাজধানীজুড়ে চলছে সর্বোচ্চ সতর্কতা।
সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যা, নেওয়া হয়েছে কঠোর নজরদারি ব্যবস্থা। বহুল এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে নাশকতার শঙ্কায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
রায়কে কেন্দ্র করে হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে