ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শাপলাকলি প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সারজিস
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক ‘শাপলাকলি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সারজিস আলম বলেন, "আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমার জন্মভূমি পঞ্চগড়-১ আসনকে কেন্দ্র করে আমি আমার আবেদনপত্র সংগ্রহ করেছি। আমি মনে করি, আমাদের যেই জন্মস্থান, বাংলাদেশের সর্বউত্তরের জেলা সেই জায়গাটিরও দায়িত্ব নেওয়া, এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা।" তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ে এর আগে অনেক মন্ত্রী থাকলেও জেলার প্রাপ্য অধিকার আদায় করে নেওয়ার মতো জননেতা পাওয়া যায়নি।
তিনি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড়ের মানুষের কাছে অঙ্গীকার করেন যে, তারা পঞ্চগড়ের প্রাপ্য ও ন্যায্য অধিকার আদায় করে নেবেন, সে যত লড়াইয়ের বিনিময়েই হোক না কেন। সারজিস আলম পঞ্চগড়ের স্বাস্থ্যখাত ও শিক্ষার দুর্দশা, পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি ও দখলদারিত্ব, প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ এবং নিরীহ মানুষের উপর হয়রানির কথা উল্লেখ করেন।
তিনি পঞ্চগড়-১ আসনে নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপকর্মের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন। সারজিস আলম আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং পঞ্চগড়ের শিল্পায়ন ও গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তোলার অঙ্গীকার করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা-সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ