ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিসিএস প্রশ্নপ্যাটার্নে বড় পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: বিসিএস পরীক্ষার সিলেবাসে কিছু অংশ অপ্রয়োজনীয়, কিছু অস্পষ্ট এবং কিছু অংশ অত্যধিক দীর্ঘ। ফলে প্রার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ অবস্থায় সিলেবাস পরিবর্তন করা সময়ের দাবি বলে বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন।
পিএসসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগে রোববার পিএসসিতে অনুষ্ঠিত ‘কনসাল্টেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক কর্মশালায় এই সুপারিশ তুলে ধরা হয়।
পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সিভিল সার্ভিসে নিয়োগের জন্য নির্দিষ্ট সিলেবাস ও প্রশ্নপত্র কাঠামো প্রণয়ন করেছে। চলমান গবেষণায় দেখা গেছে, বর্তমান সিলেবাসের কিছু অংশ প্রার্থীদের প্রস্তুতির জন্য যথোপযুক্ত নয়। গবেষকরা মনে করছেন, সিলেবাসটি ধাপে ধাপে পরিবর্তন করে জাতীয় কারিকুলামের সঙ্গে সমন্বয় রাখা উচিত। এতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর হবে।
কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা সিলেবাসটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আধুনিক, স্বচ্ছ ও প্রাসঙ্গিক করার সুপারিশ করেছেন। এমন সিলেবাস প্রণয়ন করা হবে যা শুধু বিসিএসের জন্য নয়, অন্যান্য সরকারি নিয়োগের ক্ষেত্রেও প্রার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এছাড়া কর্মশালায় প্রশ্নপত্র প্রণয়ন এবং মার্কিং প্যাটার্নের সঙ্গে সিলেবাসের সমন্বয়ও আলোচনার বিষয় ছিল।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্র কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন যে, কর্মশালায় উপস্থাপিত মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
কর্মশালায় কমিশনের সদস্য, ইউএনডিপির প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর