ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেনেজুয়েলা হামলার চূড়ান্ত সিদ্ধান্তে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ভেনেজুয়েলা হামলার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক সমাবেশের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্পকে ভেনেজুয়েলা সংক্রান্ত বিভিন্ন সামরিক কৌশল উপস্থাপন করা হয়। চারটি সূত্র জানিয়েছে, তিনি নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে বৃহত্তর অভিযান চালানোর সম্ভাব্য সুফল ও ঝুঁকি মূল্যায়ন করছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবীয় অঞ্চলে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি মোটামুটি সিদ্ধান্তে পৌঁছেছি। বিস্তারিত এখনই বলতে পারব না, তবে সিদ্ধান্তের কাছাকাছি আমি।”
গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পকে প্রথম দফা ব্রিফিং দেন। এরপর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ জাতীয় নিরাপত্তা দল হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন।
দুই বৈঠকেই ভেনেজুয়েলার নির্দিষ্ট সামরিক, সরকারি স্থাপনা ও মাদকপাচার রুটে বিমান হামলা, এমনকি মাদুরোকে সরাসরি লক্ষ্যবস্তু করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। যদিও প্রশাসনের একজন কর্মকর্তা জানান, স্থল-লক্ষ্যে হামলার জন্য যথেষ্ট আইনি ভিত্তি এখনও নেই, তবে প্রয়োজনে তা তৈরি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছে। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ারসহ এক ডজনের বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, আক্রমণাত্মক সাবমেরিন এবং পুয়ের্তো রিকোতে মোতায়েন করা ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট এরিক ফার্নসওয়ার্থ বলেন, “এই শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি; ১৯৮৯ সালের পানামা অভিযানের পর এটিই সবচেয়ে বড়।”
এই পরিস্থিতির উত্তরে, ভেনেজুয়েলা সম্ভাব্য যুক্তরাষ্ট্র হামলার মোকাবিলায় বৃহৎ সামরিক মোতায়েন শুরু করার ঘোষণা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ভারতে গরু কুরবানি বর্জনের আহ্বান স্কলারের