ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ফেনী শহরের মুক্তবাজারে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভোরের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
রোববার প্রকাশিত ভিডিওতে দেখা যায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়।
ঘটনার নিন্দা জানিয়ে আহত জুলাইযোদ্ধা নাহিদুর রহমান বলেন, “জুলাই শহীদদের অসম্মান করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত অগ্নিসংযোগ। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখলেই কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করা সম্ভব।”
এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটানো প্রমাণ করে যে ‘আওয়ামী দুর্বৃত্তরা এখনো এলাকায় সক্রিয়’। তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন। তাদের দাবি, “আমরা যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, নিজেদের বিবাদ ভুলে একসঙ্গে আওয়াজ তোলাই এখন জরুরি।”
ঘটনার তদন্ত সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “স্মৃতিস্তম্ভের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে জানা যাবে কখন, কারা ও কীভাবে আগুন দিয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর