ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত
ডুয়া নিউজ : আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্তের খসড়া ইতিমধ্যেই অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এর আগে সরকারের তরফে গত বছর জুলাই-আগস্টের আন্দোলন ও সংঘাতের কারণে এই সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ জানুয়ারি ছিল রিটার্ন জমার শেষ তারিখ। কোম্পানির ক্ষেত্রে সময়সীমা ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছিল। তবে তাদের জন্য এখন আর কোনও বাড়তি সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আয়কর আইন অনুযায়ী, সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় থাকে। তবে সরকারের অনুমোদন সাপেক্ষে অতিমারি বা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে সময়সীমা বাড়ানো হতে পারে। এ বছরও জুলাই-আগস্টের আন্দোলন ও অন্যান্য কারণে সময়সীমা বারবার বাড়ানো হয়েছে।
২৩ জানুয়ারি পর্যন্ত মোট ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি আয়কর রিটার্ন জমা পড়েছে, যার মধ্যে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি অনলাইনে জমা পড়েছে। এই মাধ্যমে আয়কর সংগ্রহ হয়েছে ৫ হাজার ৯ কোটি টাকা। গত করবর্ষে ৪৩ লাখেরও বেশি রিটার্ন জমা পড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস