ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগারগাঁও-বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বি'স্ফোরণ
সরকার ফারাবী: রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে এবং বিমানবন্দর রেলস্টেশনে একই রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। দু’টি ঘটনাতেই কেউ হতাহত না হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় ঠিক পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, হঠাৎ করে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিমানবন্দর রেলস্টেশনে আরেকটি বিস্ফোরণ
একই রাতে, রাত ১১টা ১০ মিনিটে, রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই মাসুদ পারভেজ)। তিনি বলেন, রাতের ওই সময় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কেউ আহত হয়নি। রেলওয়ে পুলিশ ঘটনাটি দেখছে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
দুই ঘটনাই একই রাতের মধ্যে ঘটায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনে কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর