ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ধর্মকে রাজনীতিতে না আনার আহ্বান ডা. জাহিদের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার বিকেলে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে রাজনৈতিক কর্মীদের উদ্দেশে ধর্মকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না। ভোটের মাঠে কেউ বলছে, এই মার্কায় ভোট দিলে ওই জায়গার টিকিট পাবেন—টিকিট হচ্ছে আমল। টিকিট কোনদিন ভোটের সিল হতে পারে না।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, শেষ বিচারের দিন হাশরের ময়দানে আপনার পাশে কেউ থাকবে না, একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে দাঁড়াবেন। ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা করছেন। নির্বাচনে নেতাকর্মীদের নির্দেশ দেন, প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে হবে এবং কারও সমালোচনা না করে বিএনপির দর্শন তুলে ধরতে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সভাপতিত্বে বিএনপি যুবদল, মহিলা দল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট