ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
৩০টির বেশি নম্বর থেকে কল, প্রাণনা’শের হু’মকির অভিযোগ হাদির
নিজস্ব প্রতিবেদক :ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অভিযোগ করেছেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতা তাকে প্রাণনাশসহ পরিবারের ওপর নানান ধরনের ভয়াবহ হুমকি দিচ্ছে। শুক্রবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
হাদির দাবি, গত তিন ঘণ্টায় তার ব্যক্তিগত নম্বর ব্যবহার করে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও মেসেজ পাঠানো হয়েছে। এসব বার্তায় তাকে নজরদারিতে রাখা, তার বাড়িতে আগুন দেওয়া, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে হত্যার কথাও জানানো হয়।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে শুধু আমার বাড়ি নয়, প্রয়োজনে আমাকেও পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু ইনসাফের এই লড়াই থেকে এক চুলও নড়ব না। ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে যেমন হাজারো আবরার জন্ম নিয়েছে, তেমনি তাকে হত্যা করা হলে আরও অসংখ্য ‘হাদি’ উঠে দাঁড়াবে।
ওসমান হাদি দাবি করেন, স্বাধীনতার ‘ক্রুদ্ধ স্বর’ কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। তিনি আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি কামনা করেন এবং ‘শহীদি মৃত্যু’ লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। নিজের পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর হেফাজতে সোপর্দ করে তিনি লিখেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত