ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের হিসেবে দেশেরও সর্বনিম্ন। এই মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
হঠাৎ ঠান্ডা হওয়ায় ভোর, সকাল ও রাতের সময়ে কড়া শীত অনুভূত হচ্ছে। ভোরবেলায় কুয়াশা নেমে আসে চারদিক, আর শিশিরে ভিজে যায় ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় মানুষ ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় ব্যবহার করছেন। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা, রাত ও ভোরে শীত আরও তীব্র হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টার সময় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এটি দেশেরও আজকের সর্বনিম্ন তাপমাত্রা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)