ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিধ্বস্ত গাজায় পুলিশ মোতায়েন করল জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীর অঞ্চলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছে জার্মানি। এ কর্মকর্তারা নিরস্ত্র এবং তাদের মূল কাজ হলো ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও কার্যকর করে তোলা।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার দোবরিন্ডথ বুধবার বার্তাসংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য কার্যকর ও দক্ষ পুলিশ বাহিনী থাকা অপরিহার্য। তাই আমরা গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের পাঠিয়েছি।
সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, ফিলিস্তিনের পুলিশ বাহিনীর পুনর্গঠন ও প্রশিক্ষণ সংক্রান্ত সব কার্যক্রম জার্মানির পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। প্রায় দুই সপ্তাহ আগে জার্মানির ফেডারেল বা কেন্দ্রীয় পুলিশ একটি টিম ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে পৌঁছায়। এই টিমের নেতৃত্বে রয়েছেন চারজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
সরকারি সূত্রের বরাত দিয়ে ডিপিএ জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ফিলিস্তিনের রাফা সীমান্ত শহরে একটি সেনাবাহিনীর দল পাঠিয়েছিল। ওই সৈন্যদলের প্রধান কাজ ছিল রাফার সীমান্ত ক্রসিং অঞ্চলে হানাহানি বন্ধ করা। উল্লেখ্য, মিসরের সঙ্গে ফিলিস্তিনের সংযোগ স্থাপন এবং গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ এই ক্রসিংয়ের মাধ্যমে হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত