ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র অনুযায়ী, বৈঠকে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণ পর্যালোচনা করা হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ড. খোন্দকার মোশাররফ হোসেন এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দলের একাধিক নেতা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার ঘোষণায় উল্লেখ করা ‘নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা’ বিষয়ে বিএনপি কী অবস্থান নেবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। এর আগে, সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছিলেন যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন, যার পর এই বৈঠক বিশেষ গুরুত্ব লাভ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন