ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আইসিসির ওপর নিষেধাজ্ঞা বিল আটকে দিলেন ডেমোক্র্যাট সিনেটররা
ডুয়া ডেস্ক: গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতারির পরোয়ানা জারি করার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতি নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা। তবে এই প্রস্তাব আটকে দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার রিপাবলিকান সিনেটররা সিনেটে এই প্রস্তাব উত্থাপন করেন। ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাস হতে ৬০ ভোটের প্রয়োজন ছিল, কিন্তু এটি ৪৫–৫৪ ভোটে পরাজিত হয়। একজন সিনেটর ভোটদান থেকে বিরত ছিলেন।
চলতি মাসের শুরুর দিকে, হাউজ অব রিপ্রেজেনটেটিভসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব গৃহীত হয় এবং ২৪৩–১৪০ ভোটে পাস হয়। ৪৫ জন সদস্য তখন ভোটদান থেকে বিরত ছিলেন।
এদিকে, সিনেটে প্রস্তাব নিয়ে ভোটাভুটির পর, ডেমোক্র্যাটরা জানান যে, প্রস্তাবের বেশিরভাগ অংশে তাদের আপত্তি নেই, তবে এর বিস্তৃতি এতটাই ব্যাপক যে এটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, নির্বাহী আদেশে সই করে একের পর এক আলোচনার জন্ম দিয়েছেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদন করায় তিনি তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন কি না, তা জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়, তবে তারা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)