ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ও গণভোট একই দিনে হলে সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জনগণের দাবি ও প্রত্যাশা উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোটের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না এবং সংকট তৈরি হবে। প্রতিটি নির্বাচনে বিশৃঙ্খলা ঘটে; কেন্দ্রে সমস্যা হলে গণভোটের কী অবস্থা হবে, তা সহজে অনুমেয়।
তিনি আরও জানান, আমরা এই সংকট নিরসনের জন্য দাবি ও আন্দোলন করে আসছি, কিন্তু সমস্যা এখনও রয়ে গেছে। আমাদের সমমনা দলগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরে প্রতিক্রিয়া জানাবে।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, সন্ধ্যার পর নির্বাহী পরিষদের মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে লিগ্যাল এক্সপার্টরা উপস্থিত থাকবেন এবং মিটিং শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)