ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গণহত্যা মামলার রায়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় নিয়ে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো শঙ্কা নেই।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে। আপনাদের সবার সহযোগিতা লাগবে।
লকডাউনকে ঘিরে সরকার জনমনে উদ্বেগ কমাতে পেরেছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা তো ওই রকম ফাঁকা নয়। ফাঁকা থাকলে আপনারা কিভাবে এলেন? অনেকেই নানা কিছু প্রচার করছে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো কিছু ঘটনা ঘটছে, যা আপনি মিডিয়ায় দেখেছেন, আমিও দেখেছি। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)