ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
‘এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে আ'লীগ’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লকডাউনে বাস্তব মানুষের কোনো উপস্থিতি নেই। তিনি বলেন, এআই প্রযুক্তির সাহায্যে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে দেখাচ্ছে। এছাড়া কিছু নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল যুবককে টাকার বিনিময়ে ভোররাতে প্রধান সড়কে গুপ্তভাবে ঝটিকা মিছিল করানো হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানটি কলেজের সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ৪৭ সালের আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনা কেন পালিয়ে যেতে হবে? উনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন। নিজের ভোটে নিজেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী— তাহলে পালিয়ে যেতে হবে কেন? তিনি অভিযোগ করেন, বিএনপিসহ অন্যান্য দলকে তারা রাজনীতি করতে দেননি, যার কারণে বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে।
তিনি বলেন, শেখ হাসিনা আগে বলেছিলেন, যারা বাসে আগুন দেবে তাদের আগুনে ফেলে দেওয়া হবে, এখন তিনি নিজে নেই। তিনি পালানোর আগে আত্মীয়-স্বজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তবে এ জেনারেশন পালায়নি এবং এরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। এ সময় তিনি আওয়ামী লীগের আমলে অনেক নেতাকর্মীর উপর হামলা, মামলা ও অনেক পরিবারের গুম ও হত্যা হওয়ার কথাও উল্লেখ করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ দুঃশাসন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট