ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
জবি ভর্তিচ্ছুদের জন্য নতুন সুখবর
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবির ভর্তি পরীক্ষা হবে না। এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং নেগেটিভ মার্কও থাকছে না।
বিভিন্ন ইউনিটের প্রশ্নের মানবন্টন নিয়ে অধ্যাপক বলেন, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান ও গণিত ঐচ্ছিক থাকবে, যেকোনো একটা উত্তর করা যাবে।
বি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থাকবে ও সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান-ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে।
ডি ইউনিটের জন্য থাকবে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, গাণিতিক বুদ্ধিমত্তা। প্রতিটি ইউনিটের জন্য ৯৬ টা প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০.৭৫ করে বরাদ্দ থাকবে।
তিনি আরও বলেন, এক শিফটেই এই বার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেকেন্ড টাইমে আর থাকবে না। পরীক্ষা হবে ১ ঘণ্টা। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাজধানীর বাইরে তিনটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে—রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ
ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার), এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার), সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর