ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ধানমন্ডিতে কিশোর-যুবক আটক, নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্টতার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ধানমন্ডি জোনে ডিএমপির পুলিশের অভিযানে একজন কিশোর ও একজন যুবককে আটক করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আটক কিশোরের বয়স ১৪ বছর এবং দুপুর ১টার দিকে আটক যুবকের বয়স ২২ বছর। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ঘটনার সময় তার পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, হাতে ছিল একটি ব্যাগ। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
এসি শাহ মোস্তফা জানান, আটক কিশোরের আচরণ সন্দেহজনক ছিল। তার দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর; সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিল। পুলিশ জানায়, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)