ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ১২ ঘণ্টায় সাতটি গাড়িতে অ’গ্নিকা’ণ্ড
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরেও নতুন করে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে তিনটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। এর আগে রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এলাকার পল্লবী থানার পাশে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে একটি বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবশেষ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ও একটি পাজেরোতে আগুন লাগানো হয়। একই সময়ে শরীয়তপুরের নাউডোবা গোলচত্ত্বরে একটি ট্রাকেও অগ্নিসংযোগ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত