ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দেশবাসীকে সতর্ক করলেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো রিল ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত হচ্ছে।
ডিএমপি অভিযোগ করেছে, পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বুধবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে জানান।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।”
ডিএমপি আরও জানিয়েছে, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর তারা কঠোর অবস্থান নিয়েছে। নগরবাসীর জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে পুলিশ, তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে।
পুলিশ সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)