ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেন, জুলাই গণহত্যার বিচার এখনও টালবাহানা করা হচ্ছে। তিনি বলেন, “এত প্রমাণ থাকার পরও সরকার বিচার প্রক্রিয়া আটকে রাখছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।”
বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জাহিদুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, আর আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন।”
তিনি আরও বলেন, “আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট আচরণ করবে তাদের জন্য ডাবল লাল কার্ড প্রস্তুত রেখে দিয়েছে ছাত্র জনতা।”
সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম জানান, প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও তাদেরকে জামিন দিয়ে রক্ষা করা হচ্ছে। “গত দেড় বছরে প্রায় ৪০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দেওয়া হয়েছে,” বলেন তিনি।
ছাত্রশিবিরের এই বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে তারা জুলাইসহ সকল গণহত্যার দ্রুত বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে সরকারকে সচেতন করার চেষ্টা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)