ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৩ নভেম্বর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ দিনজুড়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও সংগঠনের নানা কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর নানা স্থানে রয়েছে গুরুত্বপূর্ণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কার্যক্রম।
বিএনপির কর্মসূচি
বিএনপি আজ পালিত করছে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’। সকালে ১০টায় নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে একটি ভিডিও কনটেন্ট উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দুপুর ১২টায়, গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসবেন কূটনীতিকরা।
সন্ধ্যা ৫টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপির কর্মসূচি
অন্যদিকে, সকাল ১১টা ৩০ মিনিটে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সরকারি কর্মসূচি
দিনের শেষভাগে, বিকাল ৩টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী