ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফরণের ফলে ক্যাম্পাসে উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা টিএসসির সামনে একত্রিত হয়ে মিছিল বের করে। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন।
ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেলগুলো ছুড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশও উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা