ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ নভেম্বর সারাদেশে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলার প্রচেষ্টা প্রতিহত করতেই তারা এ অবস্থান নিয়েছে।
বুধবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে সভাপতি রিফাত রশিদ এই নির্দেশনা দেন।
স্ট্যাটাসে বলা হয়, “আগামীকাল ১৩ নভেম্বর জুলাই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট ও জঙ্গি সংগঠন আওয়ামী লীগের দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।”
এদিকে, একই কর্মসূচিকে ঘিরে পুলিশের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে বেড়েছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট