ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি এবং কোনো আগুনের ক্ষয়ক্ষতি ঘটেনি।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটে ইকবাল রোডে অবস্থিত স্কুলটির গেইটে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১২টার পর দুইটি মোটরসাইকেলে চারজন মাস্কধারী ব্যক্তি এসে স্কুলের গেইটের কাছে অবস্থান নেন। এরপর তারা রাস্তা থেকে পরপর দুটি পেট্রোল বোম গেইটের ওপর দিয়ে ভেতরে নিক্ষেপ করে এবং দ্রুত পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গভীর রাতে স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)