ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১৪টি বিজিবি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এ মোতায়েনের মূল উদ্দেশ্য হলো আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। বিজিবির সদস্যরা প্রতিদিনের দায়িত্বের পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে কাজ করবেন।
রাজধানীতে সাম্প্রতিক কয়েক দিনে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় উত্তেজনা আরও বাড়াচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের সম্ভাব্য ঘোষণা, যা ১৩ নভেম্বর হতে পারে। দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে সতর্কতা জোরদার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর গুজব ও অপপ্রচারের খবর ছড়িয়েছে। এর মধ্যে রয়েছে গণসমাবেশ আয়োজন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, লকডাউনের গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের হুমকি। কিছু দুর্বৃত্ত গত কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে কিছু স্থানে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা