ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১২ নভেম্বর)
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে সরকারি, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি প্রায় প্রতিদিনই থাকে। আজ বুধবার দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির বিস্তারিত নিম্নরূপ।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা: গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক বৈঠক অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে প্রকাশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুর ২টা: চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকাল ৪টা: কামারাঙ্গীরচরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি। খোলামোড়া ঘাট থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দিবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
গণঅধিকার পরিষদের কর্মসূচি
সকাল ১১টা: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ সময় তিনি নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট